বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস-এর সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া সদর পাঘাচং এলাকার
"আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ" ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে জমঈয়ত ক্যাম্পাস আশুলিয়ায় সংবাদ সম্মেলন হয়েছে।
১৭ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় জমঈয়ত ক্যাম্পাসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালি এবং সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Post a Comment